নিউজ ডেস্ক : ডিভোর্স হয়ে গেল পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিকের। বিয়ের তিন বছর পর শওহর আসাদ খাট্টকের থেকে আলাদা হলেন তিনি।
জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে লাহোরের একটি ফ্যামিলি কোর্টে ডিভোর্সের আবেদন জানিয়েছিলেন বীণা মালিক। আবেদনে তিনি বলেন, শওহরের সঙ্গে তিনি আর থাকতে পারছেন না। বীণার সেই আবেদনের পর আদালতের পক্ষ থেকে আসাদকে সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি কোনো উত্তর দেননি। তাই আদালত একতরফা ডিক্রি জারি করে দেন। তালাকের পর বীণাকে হক মেহরের ২৫ শতাংশ ফিরিয়ে দিতে হবে।
২০১৩ সালের ডিসেম্বরে দুবাইয়ে বিয়ে করেন বীণা মালিক ও আসাদ খাট্টক। তাদের দুই ছেলেও আছে। আবরাম ও অমল। গত তিন মাস ধরে বীণা ও আসাদ আলাদা থাকছেন। বীণা নাকি কাজে ফিরতে চাইছিলেন। কিন্তু আসাদ চাইছিলেন, বীণা সন্তানদের দেখাশোনা করুন। সেই কারণেই তাদের মনোমালিন্য শুরু।
বীণা মালিকের ডিভোর্স

Be the first to comment on "বীণা মালিকের ডিভোর্স"