নিউজ ডেস্ক : ঝিনাইদহের মহেশপুরে ১৯৮১ সালে স্থাপিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি ভবন কেন যথাযথ প্রক্রিয়াই সংরক্ষণ ও সংস্কার করা হবে না -তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে ওই ভবনের বর্তমান কী অবস্থায় আছে এবং সংরক্ষণে কী ব্যবস্থা নেয়া হয়েছে সে বিষয়ে আগামী ২৩ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এবিএম আলতাফ হোসেন এবং তাকে সহযোগিতা করেন কামরুজ্জামান কাকন ও ইমতিয়াজ আহমেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।আদালত আগামী চার সপ্তাহের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, প্রতœতত্ত্ব বিভাগের মহাপরিচালক, ঝিনাইদহ জেলা প্রশাসক, নির্বাহী প্রকৌশলী, মহেশপুর থানার ইউএনও-সহ ছয়জনকে উক্ত রুলের জবাব দিতে বলেছেন।

Be the first to comment on "বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি সংরক্ষণে রুল জারি"