শিরোনাম

বুধবার ঢাকা ও চট্টগ্রামের ৯ উপজেলার ব্যাংক বন্ধ

নিজস্ব প্রতিবেদক : পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে আগামী বুধবার ঢাকা ও চট্টগ্রামের নয়টি উপজেলার সব ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশ দেয়া হয়েছে।

দুটি বিভাগের নয়টি উপজেলাগুলো হলো- নরসিংদী জেলার পলাশ ও রায়পুরা উপজেলা, লক্ষীপুরের লক্ষীপুর সদর, ব্রাক্ষ্ণণবাড়ীয়ার কসবা, নেয়াখালীর নোয়াখালী সদর ও সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ এবং খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা। সার্কুলারে বলা হয়েছে, নির্বাচন কমিশন সূচি অনুযায়ী ২৫ মে, বুধবার নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে এসব উপজেলার সকল ব্যাংক বন্ধ থাকবে।

 

basic-bank

Be the first to comment on "বুধবার ঢাকা ও চট্টগ্রামের ৯ উপজেলার ব্যাংক বন্ধ"

Leave a comment

Your email address will not be published.


*