শিরোনাম

বুড়িচংয়ে ভোটকেন্দ্রে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

নিউজ ডেস্ক : তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কুমিল্লার বুড়িচংয়ে কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন৷

রাজাপুর ইউনিয়নের লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মোস্তফার সমর্থকরা লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দখলের চেষ্টা করে৷ এ সময় বিদ্রোহী প্রার্থী শাহ আলমের সমর্থকরা তাদের প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়৷ এতে উভয় পক্ষের ৫ জন আহত হন৷ খবর পেয়ে র‌্যাব-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হবে।

ওই কেন্দ্রের ইনচার্জ সহকারি উপ-পরিদর্শক (এসআই) রিমন ঘোষ জানান, সকালে একদল দুর্বৃত্ত কেন্দ্রের ভেতর ঢুকে ব্যালট বক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মোস্তফার দুই সমর্থককে আটক করা হয়। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

basic-bank

Be the first to comment on "বুড়িচংয়ে ভোটকেন্দ্রে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫"

Leave a comment

Your email address will not be published.


*