শিরোনাম

ব্রিটিশ রাজদম্পতিকে স্বাগত জানালো বলিউড

নিউজ ডেস্ক: প্রথমবারের মতো ভারত সফরে এসে ক্রিকেট মাঠে ব্যাট ব্যাট ধরতে দেখা গেছে ডিউক এবং ডাচেস অফ কেমব্রিজ উইলিয়াম এবং কেইটকে। এবার বলিউড নক্ষত্রদের সঙ্গেও সময় কাটালেন তারা।

রবিবার মুম্বাইয়ে আয়োজিত বিলাসবহুল এক নৈশভোজে ব্রিটিশ রাজদম্পতিকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন বলিউডের রথী-মহারথীরা। শাহরুখ খান থেকে শুরু করে পারিনিতি চোপড়া – কে ছিলেন না এই আসরে!

মুম্বাইয়ের তাজমহল হোটেলে আয়োজন করা হয় এই নৈশভোজের। এতে বলিউড তারকারা ছাড়াও অংশ নিয়েছিলেন ভারতীয় খেলোয়াড় এবং ব্যবসায়ীরা।

রবিবারের সেই আসরের সঞ্চালক ছিলেন শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। শাহরুখ টুইট করেন,“রাজদম্পতির উদারতা এবং গাম্ভীর্য ছিল মুগ্ধ করার মত। আজকের রাতটি হল রাজা, রানি এবং ‘নাইট’দের রাত। সবগুলো রাত যদি এমন হতো!”

অভিনেত্রী মাধুরী দীক্ষিত এসেছিলেন তার স্বামী শ্রিরাম নেনের সঙ্গে। অনুষ্ঠান শেষে টুইট করে উচ্ছাস প্রকাশ করেন তিনিও। লেখেন, “রাজদম্পতি উইলিয়াম এবং কেইটের সঙ্গে সাক্ষাৎ ছিল সত্যিই চমৎকার অভিজ্ঞতা। তারা খুবই উদার এবং বিনয়ী।”

রাজদম্পতির প্রথম ভারত সফরের কথা মাথায় রেখে অনুষ্ঠানের সব কিছুতেই রাখা হয়েছিল ভারতীয় আবহ। সাজসজ্জায় চোখে পড়েছে গাঁদা ফুলের ব্যাপক ব্যবহার। তারকারা সবাই পাশাপাশি দাড়িয়ে রাজদম্পতিকে অভ্যর্থনা জানিয়েছেন, যা অনেককেই অবাক করেছে।

শাহরুখ, অ্যাশ এবং মাধুরী ছাড়াও নৈশভোজে অংশ নিয়েছিলেন ঋষি কাপুর, নিতু কাপুর, কারান জোহার, অনিল কাপুর, সোনাম কাপুর, আদিতি রাও হায়দারি, ফারহান আখতার, জ্যাকুলিন ফারনান্দেজ, অর্জুন কাপুর, আলিয়া ভাট, পারিনিতি চোপড়া, কানিকা কাপুরের মতো জনপ্রিয় তারকারা। অভিনেত্রীদের অনেকেই গায়ে জড়িয়েছেন মানিশ মালহোত্রার নকশা করা পোশাক। ওদিকে ডাচেস অফ কেম্ব্রিজের পরনে ছিল জমকাল নকশার গাঢ় নীল রঙের সান্ধ্যপোশাক।

রবিবারের এই নৈশভোজের অন্যতম উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিতদের জন্য তহবিল সংগ্রহ। ‘চাইল্ডলাইন ইন্ডিয়া’, ‘ম্যাজিক বাস’ এবং ‘ডোর স্টেপ স্কুল’-এর মতো আরো কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ করা হয়েছে সেদিন।

basic-bank

Be the first to comment on "ব্রিটিশ রাজদম্পতিকে স্বাগত জানালো বলিউড"

Leave a comment

Your email address will not be published.


*