নিউজ ডেস্ক : যার অপেক্ষায় রয়েছে অসংখ্য সিনেমাপ্রেমী, সেই বহু প্রতিক্ষিত ‘বাহুবলি-টু’ দেখার প্রথম সুযোগ পাচ্ছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ভারতের স্বাধীনতার ৭০ বছর উদযাপনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট। সেখানেই দেখানো হবে পরিচালক রাজামৌলির বাহুবলি টু ও দ্য কনক্লুসন।
এই সুযোগ রানির সঙ্গে ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার খবর এখনও নিশ্চিত করা হয়নি। ২৪শে এপ্রিল এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশ জুড়ে ছবির মুক্তি হবে ২৮ এপ্রিল। ২০১৫ সালে রাজামৌলির ‘বাহুবলি’ জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল। বক্স অফিস কালেকশনেও রেকর্ড গড়েছিল ছবিটি।

Be the first to comment on "ব্রিটেনের রানিই প্রথম দেখবেন বাহুবলি-টু"