নিউজ ডেস্ক : ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৯ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, এরইমধ্যে তাদেরকে ১৪ দিনের নিরাপত্তা হেফাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার উত্তর চব্বিশ পরগণার বাসিরহাটের গোজাডাঙ্গা সীমান্ত এলাকার কাছ থেকে ওই ৯ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বয়স ২০ এর কোটায়। বৃহস্পতিবার ৯ বাংলাদেশিকে বাসিরহাট আদালতে হাজির করা হলে তাদেরকে ১৪ দিনের নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়।
ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৯ বাংলাদেশিকে গ্রেফতার

Be the first to comment on "ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৯ বাংলাদেশিকে গ্রেফতার"