শিরোনাম

ভারত থেকে ১১০০ বাস-ট্রাক আনবে বিআরটিসি

নিজস্ব প্রতিবেদক : আগামী বছর ভারত থেকে ১১০০ বাস-ট্রাক আনবে বিআরটিসি। ভারতের সঙ্গে সম্পাদিত লেটার অব ক্রেডিট (এলওসি) আওতায় এসব বাস-ট্রাক আনা হবে। সোমবার মতিঝিলে বিআরটিসি ভবন পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘ভারতের সম্পাদিত এলওসি চুক্তির অধীনে ৩০০টি ডাবল ডেকার, ২০০টি সিঙ্গেল ডেকার এসি ও ১০০টি দূরপাল্লার নন এসি মোট ৬০০টি বাস ও ৫০০টি ট্রাক আনার জন্য প্রস্তাব রয়েছে। একনেক থেকে অনুমোদন পেলে আগামী বছর থেকে এসব গাড়ি আসা শুরু হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, রাজধানীর কল্যাণপুরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) মনিরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের।

মনিরুজ্জামানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বন্ধ গাড়িকে চলমান দেখিয়ে তেলের বিল, পুরাতন মবিল ব্যবহার করে নতুন মবিলের খরচ এবং পুরাতন যন্ত্রাংশ লাগিয়ে নতুন যন্ত্রাংশের বিল করেন মনিরুজ্জামান। অর্থ আত্মসাতে সহযোগিতার জন্য তার আত্মীয়কে স্টোর ও ক্যাশের দায়িত্বে নিযুক্ত করেছেন তিনি।’

তিনি আরও বলেন, ‘যদি ২০ শতাংশ অভিযোগও সত্য হয়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর আপনারা কিছু না পেলে আমি দুদককে দিয়ে তদন্ত করাব।’

বিআরটিসিকে লাভজনক করতে হলে ডিপোতে দুর্নীতি বন্ধ করা প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের সব সমস্যা ডিপোর মধ্যে, ডিপোর মধ্যে হাত দেন। কেউ কেউ ডিপোকে ব্যক্তিগত সম্পত্তি মনে করছেন- আমি এটা দেখতে চাই না।’

basic-bank

Be the first to comment on "ভারত থেকে ১১০০ বাস-ট্রাক আনবে বিআরটিসি"

Leave a comment

Your email address will not be published.


*