নিউজ ডেস্ক : পাশ্ববর্তী দেশ ভারতের নাম এবার উঠে এলো বিশ্বের চতুর্থ সন্ত্রাসকবলিত দেশ হিসেবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ইরাক, আফগানিস্তান ও পাকিস্তান।
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল কনসোর্টিয়াম ফর দ্য স্টাডি অব টেররিজম অ্যান্ড রেসপন্সেস টু টেররিজম’-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ সালে সারা বিশ্বে ১১ হাজার ৭৭৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ২৮ হাজার ৩২৮ জন মারা যায়। আহত হয় ৩৫ হাজার ৩২০ জন।
প্রতিবেদন অনুযায়ী, ভারতে ২০১৫ সালে মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছে ১৭৬ জন। প্রতিবেদনে বলা হয়, ভারতে অর্ধেকের বেশি সন্ত্রাসী হামলা হয়েছে চারটি রাজ্যে। এসব রাজ্য হচ্ছে ছত্তিশগড়, মণিপুর, জম্মু ও কাশ্মীর এবং ঝাড়খন্ড।

Be the first to comment on "ভারত বিশ্বের চতুর্থ সন্ত্রাসকবলিত দেশ"