শিরোনাম

মতিঝিলে গুলিবিদ্ধ যুবলীগকর্মী বাবুর মৃত্যু

নিউজ ডেস্ক : রাজধানীর মতিঝিলে গুলিবিদ্ধ দুই যুবকের একজন মারা গেছেন। নিহত যুবকের নাম বাবু (৪০)। অপর গুলিবিদ্ধ ইমনের (৩৪) অবস্থাও আশঙ্কাজনক। শুক্রবার রাত ২টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল এজিবি কলোনি এলাকায় ইমন ও বাবু গুলিবিদ্ধ হন। দ্রুত তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের স্বজনরা জানান, রাত ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে (বাবু) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। এরপর অ্যাপোলো হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা বাবুকে মৃত ঘোষণা করেন।

 

basic-bank

Be the first to comment on "মতিঝিলে গুলিবিদ্ধ যুবলীগকর্মী বাবুর মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*