শিরোনাম

মন ভাল রাখার টনিক

নিউজ ডেস্ক: বন্ধুদের মতো কথায়-কথায় হ্যা-হ্যা-হি-হি করতে পার না? সব ব্যাপারেই কি তুমি বড্ড সিরিয়াস? কিন্তু এতটা সিরিয়াস গোমড়াথোরিয়াম না হয়ে একটু হাসাহাসি করলে লাইফটাও কিন্তু অনেক হালকা-পুলকা হবে। কীভাবে তুমিও হা-হা করে হাসবে, তারই সহজ টোটকা জেনে নাও…

প্রথম টনিক হল, নিজেকে খুশি রাখা।

* দিনের মধ্যে আঠারো ঘণ্টাই যদি ভাবনাগাজি হয়ে বসে থাক, তা হলে মনে ‘আনন্দ’ এন্ট্রি পাবে কী করে? তাই আজ থেকে বেশি ভাবা একদম বন্ধ। শুধু তা নিয়েই চিন্তা করবে, তোমার জীবনে যার গুরুত্ব আছে বা কোনও প্রভাব ফেলতে পারে। বাদবাকি সব তফাত যাও।

* সারাক্ষণ যদি অন্যের দোষ খোঁজো, তা হলে মন খুলে হাসবে কীভাবে? তাই ওই ধরনের চিন্তা যখনই আসবে, জোর করে তা মনের এককোণে ঠেলে দিয়ে নিজেকে নিয়ে ভাববে। মন ফুরফুরে রাখতে অল্পসল্প পিএনপিসিও দরকার, তবে হ্যাঁ, ওভারডোজ় হয়ে গেলে কিন্তু রিঅ্যাক্ট করবে। তাই অন্যের সমালোচনা কতটা করব, নিজের চারপাশে সেই গণ্ডিটা নিজেকেই কেটে নিতে হবে।

* শরীর ভাল থাকলে মনও থাকে আনন্দে। তাই নিজেকে হাসিখুশি রাখতে সুস্থ থাকা খুব প্রয়োজন।

* অন্যের কথায় কম কান দাও। যত বেশি অন্যের মতামত নেবে, ততই কনফিউশন হি কনফিউশন! তাই বিন্দাস থাকতে গেলে, ও পথে মোটে পা বাড়ানো নয়।

* গান শোনা, আঁকা, নাচ বা গল্পের বই পড়া…তোমার যেটা করলে মন বিন্দাস থাকে, অবসর সময়ে সেটা করবে।

basic-bank

Be the first to comment on "মন ভাল রাখার টনিক"

Leave a comment

Your email address will not be published.


*