নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় শরীয়তপুরের ইদ্রিস আলী সরদারের (৬৭) বিরুদ্ধে যেকোনো দিন রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।বুধবার চূড়ান্ত শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যর বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আলম মালুম ও রেজিয়া সুলতানা চমন।এই মামলায় আটক আরেক আসামি মো. সুলাইমান মোল্লা(৮৪) সম্প্রতি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে ২০১৫ সালের ২২ ডিসেম্বর শরীয়তপুরের মো. সুলাইমান মোল্লা(৮৪) ও ইদ্রিস আলী সরদারের (৬৭) বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। গত বছরের ২৯ অক্টোবর হত্যা, গণহত্যা, ধর্ষণ, নিযাতন, লুন্ঠন, অগ্নিসংযোগসহ চার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা।আসামিরা শরীয়তপুর জেলার পালং থানার ৫ নম্বর ওয়ার্ডের কাশিপুর মুসলিম পাড়ার অধিবাসী।
তদন্ত সংস্থা সূত্রে জানা যায়, ইদ্রিস আলী ১৯৬৯ সালে জামায়াতের ছাত্র সংগঠন ‘ইসলামি ছাত্র সংঘের’ নেতা ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধের সময় ইদ্রিস ইসলামি ছাত্র সংঘের সক্রিয়কর্মী ছিলেন। গত বছরের ১৫ জুন থেকে সোলায়মান মোল্লা আটক ছিলেন। আর ইদ্রিস আলী এখনো পলাতক রয়েছেন।

Be the first to comment on "শরীয়তপুরের ইদ্রিস আলীর রায় যেকোন দিন"