শিরোনাম

মার্চে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধন : সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : “আগামী বছরের মার্চ মাসে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর সঙ্গে শুরুতে কক্সবাজারের কলাতলীতে বিচ্ছিন্ন থাকা আড়াই কিলোমিটার সড়কের কাজ করা হবে।”

আজ বৃহস্পতিবার সকালে এসব কথা বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কলাতলীতে বিচ্ছিন্ন থাকা সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “কলাতলী থেকে শৈবাল পর্যন্ত সৈকতের পরিবেশ রক্ষা করে একটি সড়ক নির্মাণ হবে, যেখানে থাকবে আধুনিক ব্যবস্থা।” মন্ত্রী পরে মেরিন ড্রাইভ সড়কের কিছু অংশ ঘুরে দেখেন।

এ সময় সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "মার্চে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধন : সেতুমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*