শিরোনাম

মির্জা আব্বাসের দুর্নীতির মামলার স্থগিতাদেশ বহাল

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতিসংক্রান্ত মামলার কার্যক্রম তিন মাস স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ দুদকের আবেদন খারিজ করে এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আব্বাসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
পরে খুরশীদ আলম খান বলেন, ১৪ ডিসেম্বর হাইকোর্ট মামলাটির কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে দুদকের পক্ষে আবেদন করা হয়। ২৭ ডিসেম্বর এ আবেদনের শুনানির জন্য চেম্বার বিচারপতি ৮ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন। আজ রবিবার এ আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী থাকা অবস্থায় সাংবাদিকদের প্লট বরাদ্দে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০১৪ সালে শাহবাগ থানায় এ মামলা করে দুদক। এই মামলায় গত ২০ অক্টোবর মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ করে ঢাকার বিশেষ জজ আদালত ৪। এ অভিযোগ গঠন আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন মির্জা আব্বাস। পরে ১৪ ডিসেম্বর মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করেন। রুলে বিচারিক আদালতে এই মামলার অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

basic-bank

Be the first to comment on "মির্জা আব্বাসের দুর্নীতির মামলার স্থগিতাদেশ বহাল"

Leave a comment

Your email address will not be published.


*