শিরোনাম

মুকেশের মেয়ের বিয়ের কার্ডের একটির দাম তিন লক্ষ টাকা!

মুকেশের মেয়ের বিয়ের কার্ডের এক একটির দাম তিন লক্ষ টাকা!

নিউজ ডেস্ক॥ আগামী ১২ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন মুকেশ-নীতা অম্বানীর মেয়ে ঈশা অম্বানীর। ঈশার হবু স্বামী আনন্দ পিরামল। বহু চর্চিত সেই বিয়ের কার্ড সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যার এক একটির দাম নাকি তিন লক্ষ টাকা! চলতি বছরের সবচেয়ে দামি বিয়ে হতে চলেছে এটি। কার্ডটি স্বাভাবিক ভাবেই অভিনব। একটা অভিনব নকশার বাক্স রয়েছে এতে। উপরে রয়েছে ঈশা অম্বানীর আদ্যক্ষর আই এ। এর ভিতরে রয়েছে আরও একটি বাক্স। সেটি খুললেই বাজতে শুরু করছে গায়ত্রী মন্ত্র। সেই বাক্সের ভিতরে রয়েছে আরও চারটি বাক্স। মনে করা হচ্ছে, সবকটি বাক্সই সোনার তৈরি। প্রতিটি বাক্সে রয়েছে দেবী গায়ত্রীর ছবি। কার্ডের মধ্যে দু’টি ফুল রয়েছে। যা পাত্র এবং পাত্রী উত্সর্গ করেছেন তাঁদের ঠাকুমাকে। এই কার্ড দিয়ে প্রথমে অম্বানী পরিবার প্রথা অনুযায়ী আমন্ত্রণ জানিয়েছেন সিদ্ধিদাতা গণেশকে। ঈশা অম্বানী ও তাঁর হবু স্বামী আনন্দ পিরামল ছোটবেলার বন্ধু। কিছু দিন আগেই ইতালির লেক কোমোতে তাঁদের এনগেজমেন্ট হয়ে গিয়েছে। এই জুটির বিয়ে হতে চলেছে বিশ্বের অন্যতম বৃহৎ ও মূল্যবান বাড়ি অ্যান্টিলিয়ায়। এটি মুকেশ অম্বানীর আবাসন।

basic-bank

Be the first to comment on "মুকেশের মেয়ের বিয়ের কার্ডের একটির দাম তিন লক্ষ টাকা!"

Leave a comment

Your email address will not be published.


*