শিরোনাম

মুক্তি পেয়েছে ‘রাজ রিবুট’-এর অফিসিয়াল ট্রেলার (ভিডিও সহ)

নিউজ ডেস্ক : ‘রাজ’ মানেই ভূত, ব্ল্যাক ম্যাজিক বা অলৌকিক শক্তি নিয়ে কোনও হাড় কাঁপানো ভয়ের গল্প। এই সিরিজের আপাতত তিনটি ছবি মুক্তি পেয়েছে। তিনটিই বেশ সফল। এ বার মুক্তির অপেক্ষায় দিন গুনছে এই সিরিজের চতুর্থ ছবি ‘রাজ রিবুট’। আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি। রহস্য আর ভয়— দু’য়ে মিলে ছবির শুরু থেকে শেষে টানটান উত্তেজনায় ভরা বিক্রম ভট্ট পরিচালিত এই ছবিটি দর্শকদের কাঁপিয়ে দিতে বাধ্য।
‘রাজ ২’ আর ‘রাজ ৩’-এর নায়ক বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাশমিই রয়েছেন এই ছবিতে। ইমরান ছাড়াও ছবিতে রয়েছেন কৃতি খারবান্দা এবং গৌরব অরোরা।
এ বার ভয়টা শুরু থেকেই অনেক বেশি। ভয়ের কারণটা সত্যি বেশ আঁতকে ওঠার মতোই। এ ছবির শুটিং হয়েছে বিশ্বের সবচেয়ে ‘হন্টেড’ রোমানিয়ার হোয়া বাকিউ জঙ্গলে। গুগ্‌লের ‘মোস্ট হন্টেড প্লেস ইন দ্য ওয়ার্ল্ড’-এর তালিকায় সবচেয়ে উপরে রয়েছে এই হোয়া বাকিউ জঙ্গল। একাধিক ভৌতিক বা অস্বাভাবিক গল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে রোমানিয়ার এই জঙ্গলটির নাম। হোয়া বাকিউ ছাড়াও ছবির শুটিং হয়েছে ট্রানসেলভেনিয়ায়।
সম্প্রতি মুক্তি পেয়েছে আপাদমস্তক ভয়, আতঙ্ক আর রহস্যে মোড়া ‘রাজ রিবুট’-এর অফিসিয়াল ট্রেলার। ট্রেলারেই ‘রাজ রিবুট’-এর সাউন্ড এফেক্ট, স্পেশাল এফেক্ট চমকে দিয়েছে দর্শককে। এ বার দেখে নেওয়া যাক হাড় হীম করা ‘রাজ’ সিরিজের চতুর্থ ছবিটির ভয়ানক কয়েকটি মুহূর্ত।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "মুক্তি পেয়েছে ‘রাজ রিবুট’-এর অফিসিয়াল ট্রেলার (ভিডিও সহ)"

Leave a comment

Your email address will not be published.


*