শিরোনাম

মেসিডোনিয়ায় জরুরি অবস্থা

নিউজ ডেস্ক:মেসিডোনিয়ায় আকস্মিক বন্যায় ২১ জনের মৃত্যুর পর দেশটির রাজধানী স্কোপিয়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ভারী বর্ষণ ও ঝড়ের কারণে সৃষ্ট বন্যায় প্রাণহানির একদিন পর রোববার এই ঘোষণা দেয় দেশটির কর্তৃপক্ষ।

মৃত্যুবরণকারীদের মধ্যে শিশুরাও রয়েছে বলে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন। এখনো পর্যন্ত নিখোঁজ ছয় ব্যক্তি খোঁজে উদ্ধার অভিযান চলছে।

ইতিপূর্বে যুগোস্লাভ রিপাবলিকের অন্তর্ভুক্ত ছিল ছোট্ট রাষ্ট্র মেসিডোনিয়া। দেশটির জনসংখ্যা মাত্র ২০ লাখ। সোমবার দেশটিতে একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

এরআগে ভারী বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় এক রাতের মধ্যেই দেশটির রাজধানী স্কোপিয়ায় ১৫ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

বন্যায় রাস্তায় থাকা গাড়ি ডুবে যায়। স্কোপিয়া ঘিরে থাকা রিং রোডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরটির কয়েকটি আবাসিক এলাকায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

basic-bank

Be the first to comment on "মেসিডোনিয়ায় জরুরি অবস্থা"

Leave a comment

Your email address will not be published.


*