নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবাগের মৌচাক মার্কেটের দোকানপাট বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপীল বিভাগ। ফলে এ মার্কেটের দোকান মালিকরা আরও দেড় মাস ব্যবসা পরিচালনা করতে পারবেন। তবে আদালত বলেছেন, মার্কেটে দুর্ঘটনার ফলে কোনো ক্ষয়ক্ষতি হলে এর দায় দোকান মালিকদের বহন করতে হবে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মৌচাক মার্কেট বণিক সমিতির পক্ষে করা এক আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার আপীল বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এ আদেশ দেন। আদালতে বণিক সমিতির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম আমিন উদ্দিন ও শেখ ফজলে নূর তাপস। অপরদিকে রিটকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোতাহার হোসেন।

Be the first to comment on "মৌচাক মার্কেট চালু থাকবে আরো দেড় মাস"