শিরোনাম

মৌলভীবাজারে অভিযানে এক পুলিশ সদস্য আহত

নিউজ ডেস্ক : মৌলভীবাজারের বড়হাটে জঙ্গিবিরোধী ‘অপারেশন ম্যাক্সিমাস’ অভিযানে এক পুলিশ সদস্য আহত হ ওয়ার খবর পাওয়া গেছে। আহত পুলিশ সদস্যের নাম কয়সর (৩০)। তাকে তাৎক্ষনিকভাবে মৌলভীবাজার ২৫০ শয্যাশয়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক।

মৌলভীবাজার পৌর শহরে বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় শুক্রবার সকালে সোয়াট অভিযান শুরু করেছে। এরই এক পর্যায়ে দুপুর ১২টা ৫৩ মিনিটে ওই পুলিশ সদস্য আহত হলে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থল নিরাপত্তাবেস্টনির কারণে আহতের কারণ সম্পর্কে নিশ্চিত জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শী অনেকেই বলছেন গ্রেনেড স্পিলিন্টারের আঘাতে আহত হয়েছেন।

basic-bank

Be the first to comment on "মৌলভীবাজারে অভিযানে এক পুলিশ সদস্য আহত"

Leave a comment

Your email address will not be published.


*