শিরোনাম

যুক্তরাষ্ট্রে ট্রাকের ধাক্কায় নিহত পাঁচ

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে নিয়ন্ত্রণ হারানো এক লরির আঘাতে পাঁচ সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর আহত অবস্থায় একজন মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মিশিগানের কালামাজু শহরের পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার মাত্র মিনিট খানেক সময় আগেই লরিটি অস্বাভাবিকভাবে চালানো হচ্ছে বলে দেখা যায়। এরপরই সাইকেল আরোহীদের আঘাত করে লরিটি। এর চালক ৫০ বছর বয়সী মিশিগানের অধিবাসী। দুর্ঘটনার পরই তিনি সেখান থেকে পালিয়ে যান। কিন্তু কিছু সময় পরই তাকে কাছাকাছি স্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মার্কুস এবারহার্ড নামের একজন প্রত্যক্ষদর্শী কালামাজুর ‘উড’ চ্যানেলকে জানান, ট্রাকটি প্রায় তাঁর পা মাড়িয়ে দিয়ে সামনের সাইকেল আরোহীদের দিকে এগিয়ে যায়। কতগুলো সাইকেল ট্রাকটির সামনে আছড়ে পড়েছে এবং সেগুলোর কয়েকটি ছিটকে গেছে বলে জানান মার্কুস।

basic-bank

Be the first to comment on "যুক্তরাষ্ট্রে ট্রাকের ধাক্কায় নিহত পাঁচ"

Leave a comment

Your email address will not be published.


*