নিউজ ডেস্ক: যৌনতা জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, সুন্দরও বটে। কিন্তু যৌনক্রিয়ার আগে-পরে মেনে চলা উচিত কিছু স্বাস্থ্যবিধি, না-হলে নানা ধরনের রোগ বাসা বাঁধতে পারে শরীরে। শুধুমাত্র এইড্স নয়, আরও বিভিন্ন বিষয়ে সচেতনতা থাকা উচিত।
এইড্স বা অন্যান্য যৌন-রোগের সংক্রমণ আটকাতে কন্ডোমের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, একথা আজ আরও কারও অজানা নয়। কিন্তু তা ছাড়াও বেশ কয়েকটি স্বাস্থ্যবিধি রয়েছে, যেগুলি মেনে চলা উচিত—
যৌনাঙ্গ কেশমুক্ত রাখুন
যৌনাঙ্গে কেশ থাকা প্রাকৃতিক বিষয়। কিন্তু স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে যৌনাঙ্গ কেশমুক্ত রাখাই উচিত। কারণ, কেশ থাকার জন্য বিভিন্ন সময়ে ঘাম বসে নানা রকম ইনফেকশন হয়। সহজেই সেই ইনফেকশন ছড়ায় সঙ্গী বা সঙ্গিনীর শরীরেও।
পিরিয়ড্স চলাকালীন যৌনক্রিয়া নয়
মেয়েদের পিরিয়ড্স চলার সময়টি ‘সেফ পিরিয়ড’ হিসেবে গণ্য হয়। কিন্তু এই সময়ে যৌনক্রিয়া না-করাই ভাল। ইউটেরাস বা ওভারিতে কোনও ইনফেকশন থাকলে তা মেনস্ট্রুয়েশনের সঙ্গে বেরিয়ে আসে। সেই ইনফেকশন পুরুষসঙ্গীর শরীরে ছড়াতে পারে।
পরিষ্কার রাখুন হাত-নখ
যৌনক্রিয়ার আগে দু’জনেরই হাত, নখ এবং যৌনাঙ্গ পরিষ্কার করা উচিত। যৌন-ইচ্ছা আগাম বার্তা দিয়ে আসে না ঠিকই, কিন্তু এই ন্যূনতম স্বাস্থ্যবিধি না-মানলে প্রিয়জনের শরীরে রোগ ছড়াতে পারে।
যৌনাঙ্গ ধোওয়ার স্বাস্থ্যবিধি
পায়ুনালিতে অনেক রোগ-জীবাণু থাকে। তাই যোনি ধোওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে হাত এবং জলের অভিমুখ যোনি থেকে পায়ুছিদ্রের থাকে, উল্টোটা নয়। তা ছাড়া, যে সব পুরুষের লিঙ্গত্বক ছেদন ঘটেনি, তাঁরা লিঙ্গ ধোওয়ার সময়ে ইষদুষ্ণ জল ব্যবহার করতে পারেন। লিঙ্গত্বক সরিয়ে পরিষ্কার করবেন।
ইনফেকশন থাকলে
যোনি বা লিঙ্গে কোনও ইনফেকশন থাকলে কখনোই মুখমৈথুন নয়। ঠিক তেমনই সঙ্গিনীর পেটের রোগ হলে পায়ুমৈথুন একেবারেই করা উচিত নয়। পায়ুছিদ্রের ব্যাকটেরিয়া লিঙ্গের মাধ্যমে শরীরে ঢোকে।

Be the first to comment on "যৌনতার স্বাস্থ্যবিধি নিয়ে ৫টি টিপ্স"