শিরোনাম

যৌন হয়রানির দায়ে রাবি শিক্ষককে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্ক : ছাত্রীকে যৌন হয়রানির দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সিনিয়র অধ্যাপক কামরুল হাসান মজুমদারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৬৫তম সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
শাস্তিপ্রাপ্ত কামরুল হাসান মজুমদার রাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন।

জানা যায়, ২০১৪ সালের ২১ অক্টোবরভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ অভিযোগ কমিটি’র কাছে লিখিত অভিযোগ দেন। ছাত্রীর অভিযোগের পর নিপীড়ন নিরোধ কমিটি তদন্ত শুরু করে। তদন্তের অভিযোগের সত্যতা পাওয়ায় ২০১৫ সালের ২৭ এপ্রিল অভিযুক্ত শিক্ষককে চাকুরিচ্যুত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট সুপারিশ করে। নিপীড়ন নিরোধ কমিটির সুপারিশ সিন্ডিকেটে ৪৬১তম সভায় উত্থাপন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদকে প্রধান করে চার সদস্যের একটি রিভিউ কমিটি গঠন করা হয়। ওই কমিটি পুনরায় তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া সত্ত্বেও বয়স ও শিক্ষকের সম্মানের কথা বিবেচনা করে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুপারিশ করে।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক আমজাদ হোসেন বলেন, ‘বিষয়টি সিন্ডিকেটে উঠলে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। সবদিক বিবেচনা করে একজন ছাড়া বাকি সকল সদস্য তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি অনুমোদন দেয়।

basic-bank

Be the first to comment on "যৌন হয়রানির দায়ে রাবি শিক্ষককে বাধ্যতামূলক অবসর"

Leave a comment

Your email address will not be published.


*