শিরোনাম

রাজউকের কাজে কেউ সন্তুষ্ট নন: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : রাজউকের কোন প্রশিক্ষণ কেন্দ্র নেই, দক্ষ জনবল নেই, এজন্য রাজউকের কাজে কেউ সন্তুষ্ট নন। তাদের কাজ শুধু মানুষকে কষ্ট দেয়া বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শনিবার ঢাকা ক্লাবে আয়োজিত Ôজাতীয় অর্থনীতি এবং বাজেটে আবাসন খাতের অগ্রাধিকারÕ শীর্ষক গোল টেবিল বেঠকে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মতলুব আহমাদ, রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী বলেন, রাজউকের কোন পরিকল্পনা নেই। তারা পরিকল্পনা ছাড়াই কাজ করে। এজন্য রাজউক সাধারণ মানুষের কোন সেবা দিতে পারে না। রাজউকের কারণেই আজ নগরীর এই দূরবস্থা। বাস যোগ্য নগরী গড়ে তুলতে রাজউকের সঙ্গে রিহ্যাবের সমন্বয় প্রয়োজন বলে তিনি মনে করেন।

শামসুল আলামিন বলেন, অর্থ পাচার বন্ধে আগামী বাজেটে আবাসন খাতে শর্ত ছাড়া অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগে সরকারকে ব্যবস্থা নিতে হবে। তা না হলে ওই টাকা দেশের বাইরে চলে যাবে। সরকারিভাবে হোম লোনের ব্যবস্থার দাবি জানিয়ে তিনি দেশের আবাসন খাতের জন্য বাজেটে ২০ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানান। তিনি আরও বলেন, আমাদের দেশে ১৬ কোটি জনগণের মধ্যে মাত্র ১৪ লাখ কর দেন। বাকিরা কর দেন না। যারা কর দেন না তাদের টাকা কিভাবে বিবেচনা করা হবে?

basic-bank

Be the first to comment on "রাজউকের কাজে কেউ সন্তুষ্ট নন: পরিকল্পনামন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*