নিউজ ডেস্ক : রাজধানীর সেগুন বাগিচা এলাকায় ফ্ল্যাগ লাগানো একটি পাজারো গাড়ি থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. ইউসুফ (৩০) নামে একজন মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য (দক্ষিণ) বিভাগ।
আজ সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি জানান। তিনি বলেন, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি পাজারো গাড়ি থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ ইউসুফকে আটক করা হয়।

Be the first to comment on "রাজধানীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক"