শিরোনাম

রাজধানীতে পিকআপের ধাক্কায় শিক্ষক নিহত

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের টেকনিক্যাল এলাকায় রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় আতিকুর রহমান দুলাল(৩৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আতিকুর রহমান কুমিল্লার মুরাদনগর উপজেলার তনু মিয়ার ছেলে। তিনি মিরপুর এলাকায় বাস করতেন। রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডে অবস্থিত এসকে পলিটেকনিক ইনস্টিটিউটের অংকের প্রভাষক ছিলেন তিনি।

শিক্ষক আতিউরের সহকর্মী মুশফিকুর রহমান জানান, সকালে মিরপুর থানাধীন টেকনিক্যাল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন শিক্ষক আতিউর। এ সময় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার উপপরিদর্শক( এসআই) মারুফুল হাসান জানান, দুর্ঘটনার পর পিকআপ ও তার চালক নাজিম উদ্দিনকে আটক করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে পিকআপের ধাক্কায় শিক্ষক নিহত"

Leave a comment

Your email address will not be published.


*