অনলাইন রিপোর্টার ॥ ডেমরার কোনাপাড়া কাঠেরপুল এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে ২ জন ছাত্র নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চারটায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম তাহসান লিংকন (২০) এবং শাহেদ (২৪)। আহতের নাম রায়আন (১৮)।
তাদের এক বন্ধু মেহেদী জানায়, আমরা বিকেল আনুমানিক সাড়ে ৪ টার দিকে প্রায় ২০ থেকে ২৫ জন মাঠে ফুটবল খেলছিলাম। এ সময় ঝড়ো বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। হঠাৎ আগুনের ঝিলিক দেখতে পাই। এ সময় মাঠে তিন জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (নায়েক) রফিকুল ইসলাম জানায় লাশ দুইটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Be the first to comment on "রাজধানীতে বজ্রপাতে দুই ছাত্র নিহত"