নিউজ ডেস্ক : রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় সজীব (১৪) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে। নিহত সজীব কিশোরগঞ্জ সদর উপজেলার পাকুন্দিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। বর্তমানে সে পশ্চিম শেওড়াপাড়ায় তার বোনের বাসায় থাকত।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সজীবের দুলাভাই আল মাহমুদ বাবু জানান, সজীব শেওড়াপাড়া হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল। রাতে তার বন্ধু সৌরভের সাথে কথাকাটাকাটি হয়। তখন সজীব তাকে চড়-থাপ্পড় মারে। এর কিছুক্ষণ পর সৌরভ আরও ২-৩ জন বন্ধুকে নিয়ে স্কুলের গলিতে সজীবকে চাপাতি দিয়ে পিঠে ও গলায় কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়।
খবর পেয়ে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীতে বন্ধুর হাতে বন্ধু খুন

Be the first to comment on "রাজধানীতে বন্ধুর হাতে বন্ধু খুন"