শিরোনাম

রাজশাহীর হোটেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীর লাশ

নিউজ ডেস্ক : রাজশাহীর একটি আবাসিক হোটেলের এক কক্ষে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ ও তরুণীর লাশ পাওয়া গেছে, যাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার দুপুরে নগরীর সাহেব বাজার এলাকার ‘হোটেল নাইস ইন্টারন্যাশনালের’ একটি কক্ষ থেকে দুজনের লাশ উদ্ধার করা হয় বলে বোয়ালিয়া থানার ওসি শাহাদৎ হোসেন খান জানিয়েছেন।
নিহতরা হলেন- মিজানুর রহমান (২৩) ও সুমাইয়া ইয়াসমিন  (২০)।
এদের মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জের পাঠানপাড়া এলাকার অসেদ আলীর ছেলে মিজান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আর সুমাইয়া পাবনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়েন। তার পরিবার বগুড়ার উপশহর এলাকায় থাকে,  বাবা আব্দুল করিম গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক। এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলটির চার কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান বোয়ালিয়ার ওসি শাহাদৎ। মিজান ও সুমাইয়া স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে হোটেলে ওঠেছিলেন বলে জানান নাইস ইন্টারন্যাশনালের ম্যানেজার আবুল কালাম আজাদ।

basic-bank

Be the first to comment on "রাজশাহীর হোটেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীর লাশ"

Leave a comment

Your email address will not be published.


*