নিউজ ডেস্ক : আজ রাতে জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত ৮টায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, দেশের এবং দলের বিভিন্ন বিষয়ে মহিলা দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে বেগম জিয়া বৈঠক করবেন। সেখানে বেগম খালেদা জিয়া বক্তব্য রাখতে পারেন। উল্লেখ্য, গতকাল ঢাকায় জেলা নেত্রীদের নিয়ে প্রতিনিধি সম্মেলন করেছে মহিলা দল।

Be the first to comment on "রাতে খালেদা জিয়ার সঙ্গে মহিলা দলের বৈঠক"