শিরোনাম

রামপালে নাশকতার অভিযোগে জামায়াত শিবিরের ৯ নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক : বাগেরহাটের রামপালে নাশকতার অভিযোগে জামায়াত শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ । আটককৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ একাধিক অভিযোগ রয়েছে। রামপাল থানার ওসি বেলায়েত হোসেন জানান,  শুক্রবার সকাল অনুমান ৯টার দিকে উপজেলা সদরের কাছে শ্রীফলতলা গ্রামের মো. আঃ হাইয়ের ছেলে জেলা জামায়াত নেতা ও রামপাল উপজেলা শিবিরের সাবেক সভাপতি শেখ আসাদুজ্জামান (৩২)-এর বাড়ীতে নাশকতার উদ্দেশ্যে শিবিরের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত অন্যান্যরা হলেন, উপজেলার পিত্তে গ্রামের মুজিবর রহমানের পুত্র মুস্তাফিজুর রহমান (১৭), গিলাতলা গ্রামের শেখ আনোয়ার হোসেনের পুত্র হাসান শেখ (২৪), মানিক নগর গ্রামের সাহেব আলীর পুত্র নাঈমুর রহমান (১৯), কুমলাই গ্রামের মাজেদ ফকিরের পুত্র মেহেদী হাসান (১৮), গাববুনিয়া গ্রামের শুকুর মল্লিকের পুত্র আয়ুব আলী (১৭), কুমলাই গ্রামের মিলন শেখের পুত্র ছাব্বির রহমান (১৭), কুমলাই গ্রামের শেখ বজলুর রহমানের পুত্র মাছুম হোসেন (১৬), বারইপাড়া গ্রামের শেখ ওমর ফারুকের পুত্র শেখ জোবায়ের হোসেন (১৪)।

basic-bank

Be the first to comment on "রামপালে নাশকতার অভিযোগে জামায়াত শিবিরের ৯ নেতাকর্মী আটক"

Leave a comment

Your email address will not be published.


*