শিরোনাম

রাষ্ট্রদ্রোহের মামলায় আসলাম​ ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক আসলামকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ১ জুন রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধির সঙ্গে বৈঠক এবং দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গত ১৫ মে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। ১৬ মে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৬ মে গুলশান থানায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এই মামলা করে পুলিশ।

basic-bank

Be the first to comment on "রাষ্ট্রদ্রোহের মামলায় আসলাম​ ফের রিমান্ডে"

Leave a comment

Your email address will not be published.


*