শিরোনাম

রাষ্ট্রপতির কাছে তিন দূতের পরিচয়পত্র পেশ

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুরিনাম, আইভরি কোস্ট ও কম্বোডিয়ার রাষ্ট্রদূত।

বুধবার বিকেলে সুরিনামের রাষ্ট্রদূত আশনা ওয়ানদানি রাধা কানহাই, আইভরি কোস্টের দূত সেইনি টিমেলে এবং কম্বোডিয়ার দূত পিচকুন পানহা বঙ্গভবনে যান।

অনাবাসিক এই তিন দূত পৃথক পৃথকভাবে রাষ্ট্রপতির হাতে নিজেদের পরিচয়পত্র তুলে দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রদূতরা দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে তাদের নিজ নিজ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।”

“বাংলাদেশ এবং নতুন দূতদের দেশের সঙ্গে অনেক খাতের অনাবিস্কৃত খাত রয়েছে রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, খাতগুলোকে যথাযথ ব্যবহারের উদ্যোগ নিলে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে।”

প্রেস সচিব বলেন, “বাংলাদেশ যৌক্তিক মূল্যে উন্নতমানের ওষুধ, সিরামিক পণ্য এবং তৈরি পোশাক উৎপাদন করছে উল্লেখ করে রাষ্ট্রপতি নতুন দূতদের বলেন, তাদের দেশ এসব পণ্য আমদানি করতে পারে।”

এসময় নতুন দূতরা জানান, তারা নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সম্প্রসারণে কাজ করবেন। এসময় তারা রাষ্ট্রপতি আবদুল হামিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এর আগে নতুন রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছুলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের আলাদাভাবে গার্ড অব অনার দেয়।

basic-bank

Be the first to comment on "রাষ্ট্রপতির কাছে তিন দূতের পরিচয়পত্র পেশ"

Leave a comment

Your email address will not be published.


*