নিউজ ডেস্ক: রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান মনে করেন গোল নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে কখনওই ভাবেতে হবে না। অতীতে ধারাবাহিকতায় বর্তমানেও তাঁর পারফরমেন্স এতটাই উজ্জ্বল যে, যেকোন মুহুর্তে জালে বল জড়ানোর সামর্থ্য তাঁর আছে।
‘একথা ঠিক যে আক্রমন ভাগের প্লেয়াররা সব সময়ই গোল করতে পারেননা। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো অন্যদের চাইতে আলাদা। কারণ, ও সব সময়ই গোলের জন্য মুখিয়ে থাকে এবং গোল করতে পছন্দ করে।’
জিদান এমন মন্তব্য করেছেন মুলত অতীতের ধারাবাহিকতায় গেল চার ম্যাচে রোনালদোর ৫ গোল নিয়ে।
যার মধ্য উল্লেখ করার মত ছিল কোয়ার্টার ফাইনালে ভলফসবুর্গের বিপক্ষে তাঁর সেই মহাগুরুত্বপূর্ণ হ্যাট্টিক যার বিনিময়ে রিয়াল মাদ্রিদ উঠে গেছে এবারের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে।
শুধু চ্যম্পিয়নস লিগের এই ম্যাচটিই নয়। গেল ৩ এপ্রিল ন্যুক্যাম্পে এবারের মৌসুমের শেষ এল ক্লাসিকোতে ৮৫ মিনিটে বার্সা জাল বল জড়িয়ে হোয়াইটদের জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন এই পর্তুগিজ উইঙ্গার।
তাঁর এমন ধারাবাহিতকা অব্যাহত থাকলে আসছে ২৭ এপ্রিল ইত্তেহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগে নিজেদের সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটি’র বিপক্ষে জয় পাওয়া অসম্ভব হবে না বলে মনে করেন জিদান।

Be the first to comment on "রোনালদো গোল করেতই থাকবেন: জিদান"