শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্পের ব্যারাকে আনসার হত্যা, অস্ত্র লুট

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ব্যারাকে হামলা চালিয়ে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে; লুট হয়েছে ১১টি আগ্নেয়াস্ত্র।

শুক্রবার ভোরের দিকে টেকনাফের হ্নীলার মুচনী এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে শরণার্থী ক্যাম্প পুলিশের ওসি মোহাম্মদ কাসেম জানান।

নিহত আনসার কমান্ডার আলী হোসেন (৫৫) টাঙ্গাইলের সফিপুর এলাকার শুক্কুর আলীর ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “ভোর ৩টার দিকে একদল ডাকাত শরণার্থী ক্যাম্পে হামলা করে। তাদের গুলিতে আলী হোসেন আহত হন। তাকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি জানান, হামলাকারীরা ক্যাম্প থেকে আনসার সদস্যদের ১১টি বন্দুক লুটে নিয়ে গেছে। তাদের হামলায় আরও কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। হামলাকারীদের ডাকাত বলা হলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি ওসি।

basic-bank

Be the first to comment on "রোহিঙ্গা ক্যাম্পের ব্যারাকে আনসার হত্যা, অস্ত্র লুট"

Leave a comment

Your email address will not be published.


*