শিরোনাম

লালবাগের অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ ৪

নিউজ ডেস্ক : রাজধানীর লালবাগে একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজন শিশু রয়েছে। বুধবার রাত ২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ এসআই বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন রেজাউল (২৬), তাঁর স্ত্রী রানি (২০), ও তাঁদের দুই মেয়ে আনিকা (৩), সানজিদা (২)। জানা গেছে, বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, দুই শিশুর মধ্যে আনিতার শরীরের ২৬ শতাংশ ও সানজিদার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গেছে। বাবা রেজাউলের শরীরের ১৪ শতাংশ ও মা রানি বেগমের শরীরের ২৫ শতাংশ পুড়েছে।
দগ্ধ রেজাউল জানান, তাঁর স্ত্রী রাতে চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়। বাড়ির মালিক জানান, বিকট শব্দ শুনে তারা ওই বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন আগুন জ্বলছে। তবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটল তা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না।

basic-bank

Be the first to comment on "লালবাগের অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ ৪"

Leave a comment

Your email address will not be published.


*