শিরোনাম

লোহাগড়ার দিঘলিয়া ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন সম্পন্ন

লোহাগড়ার দিঘলিয়া ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন সম্পন্ন

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: লতিফুর রহমান পলাশ,শপথ গ্রহন করেছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নড়াইল জেলা প্রশাসক মো: হেলাল মাহমুদ শরীফ তার নিজ অফিস কক্ষে মো: লতিফুর রহমান পলাশকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম রেজা, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন, কোটাকোল ইউপি চেয়ারম্যান বিএম হেমায়েত হোসেন হিমু, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো: সাইফুল ইসলাম হিলু, নির্বাচন অফিসার এ টিএম শামীম মাহমুদ, আ’লীগ নেতা মো: আব্দুল হাই সরদার,প্রমুখ।
উল্লেখ্য চলতি বছরের ২৮মে পঞ্চম ধাঁপে উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো: লতিফুর রহমান পলাশ (স্বতন্ত্র) প্রার্থী পেয়েছেন ৫ হাজার ২শ ৮৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের শেখ মোঃ মাছুদুজ্জামান মাসুদ, পেয়েছেন ২ হাজার ৮শ ৯১ ভোট। প্রাপ্ত ফলাফলে লতিফুর রহমান পলাশ ২হাজার ৩শ ৯২ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। কিন্ত ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: ইমতিয়াজ আহম্মেদ মাসুম সহ একটি স্বার্থান্মেষী মহল আদালতে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করলে লতিফুর রহমান পলাশের শপথ গ্রহন ঝুলে যায়। পরবর্তিতে মহামান্য হাই কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে যৌথ বেঞ্জ’র আদেশের প্রেক্ষিতে নির্বাচন কমিশন একটি নির্দ্দেশনা প্রদান করেন। নির্দ্দেশনা মোতাবেক জেলা প্রশাসক তার শপথ বাক্য পাঠ করান। লতিফুর রহমান পলাশের শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় এলাকার লোকজন ও সাধারন ভোটাররা আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরন করেন।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ার দিঘলিয়া ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন সম্পন্ন"

Leave a comment

Your email address will not be published.


*