নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় চমকপদ মোড়কের ভিতর কোমল পানীয় স্পিড প্যাকেটজাত করা। দাম রাখা হয়েছে পাঁচ টাকা। দেশের বৃহত্তম প্রতিষ্ঠান আকিজ গ্রুপের পন্য ‘স্পিড’ এর লোগো নকল করে তৈরী করা হয়েছে চকমপদ মোড়কে এ কোমল পানীয় স্পিড। এ নকল পণ্যটি তৈরী করে বাজারজাত করেছেন লোহাগড়া পোষ্ট অফিসের পিছনে অবস্থিত ‘টেষ্টি সুপার আইসবার’ ও ৭স্টার সিনেমা হলের পিছনে অবস্থিত ‘পারভেজ আইসবার।
সরেজমিনে জানা গেছে ‘টেষ্টি সুপার আইসবার’ প্রোপাইটর বাসুদেব শিকদারের স্ত্রী সুধা রাণী শিকদার ও ‘পারভেজ আইসবার’ প্রোপাইটর পৌর এলাকার কুন্দশী গ্রামের মন্টু শেখ। তারা দীর্ঘদিন ধরে এমন প্রতারনা ব্যবসা করে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিত্বে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই সোহেলের নেতৃত্বে একদল সাদা পোশাকের পুলিশ সোমবার সন্ধা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে বিপুল পরিমান এ নকল ক্ষতিকর কোমল পানীয় ও সরঞ্জাম উদ্ধার করেন।
শিশুদের আকৃষ্ট করতে চমকপদ মোড়কে তৈরী করা হয়েছে এ বিষাক্ত ক্যামিকেল মিশ্্িরত কোমল পানীয়। শরীরের জন্য ক্ষতিকর এ পানীয় ও নামীদামি ব্রান্ডের আইসক্রীম, চকবার, কোণ,ইগলু, পোলার, বাটি,কাপ,লিটারসহ হরেক নাম এবং রঙ্গের আইসক্রিমের লোগোর নকল মোড়কে তৈরি করে বাজারজাত করা হচ্ছে। যাহা সমগ্র উপজেলায় ছেয়ে গেছে।
সংবাদ পেয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র ঘটনাস্থলে পৌছে নকল স্পিড তৈরির সরঞ্জাম ও আলামত উদ্ধার করে কারখানা দুটি সিলগালা করেন। উভয়কে ৩০হাজার টাকা করে জরিমানা ও মুচলেকা আদায় করেন। পরে লোহাগড়া থানা অভ্যন্তরে স্পিড তৈরির সরঞ্জাম ও আলামত আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
লোহাগড়ায় আকিজ গ্রুপের কোমল পানীয় ‘স্পিড’ এর নকল কারখানার সন্ধ্যান
লোহাগড়ায় আকিজ গ্রুপের কোমল পানীয় ‘স্পিড’ এর নকল কারখানার সন্ধ্যান
Be the first to comment on "লোহাগড়ায় আকিজ গ্রুপের কোমল পানীয় ‘স্পিড’ এর নকল কারখানার সন্ধ্যান"