নিউজ ডেস্ক॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) আওতায় ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি) চুক্তি ভিত্তিক নিয়োগকৃত উদ্যোক্তার মাধ্যমে তথ্যসেবা প্রদান করা হয়ে আসছে। গত ৯ জানুয়ারী দৈনিক গ্রামের কাগজ পত্রিকায় “লোহাগড়ায় ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে তালা”“ভোগান্তিতে সেবা প্রত্যাশী” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে বুধবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে স্থানীয় সরকার নড়াইলের উপ-পরিচালক (ডিডিএলজি) মোঃ মনিরুজ্জামান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে বসে তদন্ত আদালত পরিচালনা করেন। সেখানে উপস্থিত ছিলেন, শালনগর ইউপি চেয়ারম্যান খান তসরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান বিএম কামাল হোসেন, ইউপি সদস্য রাজা মিয়া দুলাল, সাজ্জাদুল ইসলাম, ছায়েম মিয়া, আব্দুল্লাহ মোল্যা, পিকুল হোসেন, ইয়ার আলী, ইউপি সচিব মাসুদুর রহমান বুলু ও উদ্যোক্তা জিয়াউর রহমান প্রমুখ।
বিষয়টি নিয়ে উপস্থিত ইউপি সদস্য সাজ্জাদুল ইসলামসহ একাধিক মেম্বার বলেন, চেয়ারম্যান খান তসরুল ইসলাম, অনিয়ম তান্ত্রিক উপায়ে শুধুমাত্র অসৎ উদ্দেশ্য হাসিল ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনের নিয়োগকৃত উদ্যোক্তা জিয়াউর রহমানকে বাদ দিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে সোহেল মোল্যাকে নিযুক্ত করেছে বলে প্রতিয়মান জটিলতায় তথ্য সেবা কেন্দ্রটি দীর্ঘদিন তালাবদ্ধ ছিল।
এ ব্যাপারে স্থানীয় সরকার নড়াইলের উপ-পরিচালক (ডিডিএলজি) মোঃ মনিরুজ্জামান বলেন, চেয়ারম্যানের কোন বিধান নেই উদ্যোক্তাকে নিয়োগ বা অপসারন করার। উদ্যোক্তা জিয়াউর রহমান প্রশাসনের শর্তানুযায়ী নিয়োগকৃত। বিধায় সে তথ্য সেবা কেন্দ্রটি পরিচালনা করিবে।
লোহাগড়ায় তথ্যসেবা কেন্দ্রে তালা ॥ জেলা প্রশাসনের তদন্ত শুরু
লোহাগড়ায় তথ্যসেবা কেন্দ্রে তালা ॥ জেলা প্রশাসনের তদন্ত শুরু
Be the first to comment on "লোহাগড়ায় তথ্যসেবা কেন্দ্রে তালা ॥ জেলা প্রশাসনের তদন্ত শুরু"