রাশেদ জামান,লোহাগড়া (নড়াইল) পৌর প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাটে নৌকার মাঝিদের মধ্যে নিজের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে প্রশাসনের নির্দেশে নৌকা বন্ধ থাকায় ৫১ জন মাঝি পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েন। এমপি মাশরাফির পক্ষে শনিবার ( ১৮ এপ্রিল) দুপুরে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লেঃ কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ, সাজ্জাদ হোসেন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার প্রমুখ।
লোহাগড়ায় নৌকার মাঝিদের এমপি মাশরাফির খাদ্যসহায়তা
লোহাগড়ায় নৌকার মাঝিদের এমপি মাশরাফির খাদ্যসহায়তা
Be the first to comment on "লোহাগড়ায় নৌকার মাঝিদের এমপি মাশরাফির খাদ্যসহায়তা"