শিরোনাম

লোহাগড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর অন্তঃস্বতা, তোলপাড়

রোমান রায়হান, লোহাগড়া (নড়াইল) থেকে: নড়াইলের লোহাগড়ায় কওমী মাদ্রাসার সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে জোর পূর্বক ভয় দেখিয়ে ধর্ষণের পর ওই ছাত্রী ৮ মাসের অন্তঃস্বত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। অনাগত সন্তানের পিতৃত্বের দাবীতে ধর্ষিতা এলাকার মাতুব্বরদের কাছে ধর্না ধরেও কোন সুরাহা হয়নি। এ ঘটনা ফাঁস হওয়ার পর লম্পট ধর্ষক বর্তমানে গা ঢাকা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ও সরেজমিনে জানা গেছে, উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আনোয়ার হোসেন মোল্যার লম্পট ছেলে ও একাধিক অপকর্মের হোতা এক সন্তানের জনক সোহাগ মোল্যা (২৫) দীর্ঘদিন ধরে চাচা সানোয়ার মোল্যার মেয়ে ও স্থানীয় এসএইচবিআর আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী আপন চাচাতো বোন জুলেখা (১৩) (ছদ্ধ নাম) কে জোর পূর্বক ভয় ভীতি প্রদর্শণ করে ধর্ষণ করে আসছিল। এক পর্যায়ে জুলেখা ৮ মাসের অন্তঃস্বত্বা হয়ে পড়ে। এলাকায় কিশোরী জুলেখার অন্তঃস্বত্বার বিষয়টি ফাঁস হয়ে পড়লে তোল পাড়ের সৃষ্টি হয়।

এদিকে, অনাগত সন্তানের পিতৃত্বের দাবীতে জুলেখাসহ তার পরিবার এলাকার মাতুব্বর ও প্রভাষক ফরিদুজ্জামান, কামরুল মোল্যা, মফিজার, সাবেক মেম্বর টিপু সুলতানের কাছে একাধিক বার ধর্না ধরেও কোন সুরাহা পায়নি। শনিবার (৯ এপ্রিল) রাতে স্থানীয় মাতুব্বরা শালিসী সভার আয়োজন করলেও পুলিশের ভয়ে তা পন্ড হয়ে যায়। ফলে বিচার না পেয়ে লোক লজ্জার ভয়ে জুলেখার অভিভাবক তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গর্ভপাত ঘটানোর চেষ্টা করে ব্যর্থ হন।

এ ঘটনায় স্থানীয় মাতুব্বর ও সাবেক মেম্বর টিপু সুলতান জানান, ‘সামাজিক ভাবে সৃষ্ট ঘটনার মিমাংশা করতে চেয়েছিলাম, কিন্তু ধর্ষকসহ তার পরিবারের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি’। ধর্ষকের ভয়ে জুলেখার পিতা সানোয়ার মোল্যা কৌশলে অন্তঃস্বত্বার বিষয়টি এড়িয়ে যান। লম্পট ধর্ষক সোহাগ মোল্যা বর্তমানে গা ঢাকা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর অন্তঃস্বতা, তোলপাড়"

Leave a comment

Your email address will not be published.


*