শিরোনাম

লোহাগড়ায় ৩০০ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যাবসায়ী আজমল আটক

লোহাগড়ায় ৩০০ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যাবসায়ী আজমল আটক

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় ৩’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে সোমবার ১১ ফেব্রুয়ারী বিকালে আটক করেছে ডিবি পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সৈয়দ জমারত আলীর নের্তৃত্বে সংগীয় এএসআই কামরুজ্জামান, সেলিম রেজা, মোস্তফা কামাল, কনস্টেবল সুজনসহ একটি চৌকস টিম অভিযান চালিয়ে, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের পূর্বপাড়ার আজাহার ফকিরের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী আজমল ফকির (৩৫) কে সোমবার ১১ ফেব্রুয়ারী বিকাল পৌনে ৪টার দিকে টিকেরডাঙ্গা চৌরাস্তা জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করেছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম), আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজমল এলাকার একজন বড় ধরনের মাদক ব্যাবসায়ী, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ৩০০ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যাবসায়ী আজমল আটক"

Leave a comment

Your email address will not be published.


*