শিরোনাম

শফিক রেহমানকে নিয়ে বাসায় তল্লাশি: নথিপত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যা পরিকল্পনার মামলায় গ্রেফতার শফিক রেহমানকে সঙ্গে নিয়ে তার বাসায় তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার শফিক রেহমানের ইস্কাটনের বাসায় এই অভিযান চালানোর কথা বলেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাশরুকুর রহমান খালেদ জানান।

তিনি বলেন, ‘সেখানে শফিক রেহমানের নিজের হেফাজতে রাখা সজীব ওয়াজেদ জয় সংক্রান্ত প্রাথমিক কিছু তথ্য, বাড়ি, গাড়ির নম্বর, কোথায় থাকেন, এসব… আর গোপনীয় কিছু নথিপত্র পাওয়া গেছে। তিনি এসব সংরক্ষণ করে রেখেছিলেন। গোয়েন্দারা এগুলো জব্দ করেছে।’ যুক্তরাষ্ট্রে এক এফবিআই এজেন্টের কাছ থেকে পাওয়া নথি ‘নিজের কাছে থাকার কথা’ শফিক রেহমান রিমান্ডে ‘স্বীকার করার পর’ এর ভিত্তিতে পুলিশ তাকে নিয়ে বাসায় যায় বলে উপ কমিশনারের ভাষ্য।

ডিবির এই কর্মকর্তা আরো জানিয়েছেন, ‘শফিক রেহমান রিমান্ডে জানিয়েছেন, এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিক এর কাছ থেকে এ নথিপত্রগুলো যোগাড় করে তিনি নিজের সংরক্ষণে রেখেছিলেন।’ যে মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে, তার তদারকির দায়িত্বে রয়েছেন পুলিশের এ উপ কমিশনার।

এছাড়াও এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, শফিক রেহমান একাধিক বৈঠক করার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন।

গত শনিবার রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। পরে আদালতে নেওয়া হলে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

basic-bank

Be the first to comment on "শফিক রেহমানকে নিয়ে বাসায় তল্লাশি: নথিপত্র জব্দ"

Leave a comment

Your email address will not be published.


*