শিরোনাম

শফিক রেহমানের মুক্তি দাবি করেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক শফিক রেহমানকে  গ্রেফতারের নিন্দা ও প্রাতবাদ জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

খালেদা জিয়া বলেন, বর্তমান সরকার জনগণের বিরুদ্ধে এখন যুদ্ধ শুরু করেছে। সরকারের অপকীর্তি ও লাগামহীন দুর্নীতির কারনে পায়ের নীচের মাটি সরে যাওয়ায় দিশেহারা হয়ে দেশকে নিক্ষেপ করা হচ্ছে এক ভয়ংকর অতল গভীর খাদে। মানুষের ভোটাধিকার হরণের পর বাকস্বাধীনতাও কেড়ে নেয়া হয়েছে। সাংবাদিকদের কন্ঠরোধ করতে তাদের ওপর চলছে দলন-পীড়ণ। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সাজানো মিথ্যা মামলায় জড়িয়ে দেশের প্রতিথযশা সাংবাদিক ও সম্পাদকদেরও গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে।

খালেদা জিয়া বলেন, শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে এজন্য যে, তিনি বর্তমান শাসগোষ্ঠীর অনাচার, ব্যর্থতা ও কুপমন্ডুকতার বিরুদ্ধে অবিচল নির্ভয়ে লিখে যান। এই ঘৃন্য অপকর্মটি করার আরেকটি কারন হলো বর্তমান সরকার প্রধানের গণবিরোধী, অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী নীতি শফিক রেহমান তাঁর শাণিত লেখনির দ্বারা ফুটিয়ে তোলেন। শফিক রেহমান সত্য উচ্চারণে অবিচল ও সাহসী এক কলমযোদ্ধা। সে কারনে তাঁকে কব্জা করতে না পেরে গ্রেফতার করা হয়েছে, এটি সরকারের চরম স্বেচ্ছাচারিতারই বহি:প্রকাশ।

খালেদা জিয়া বলেন, দেশে আজ সম্মানী ব্যক্তি ও সুধীজনদের মানহানী, গ্রেফতার করে কন্ঠরোধ এবং নির্যাতনের মাধ্যমে তাঁদের নির্বাক করার হীন অপচেষ্টার কোনো অন্ত নেই। এটাই বর্তমান সরকারের সাধারণ বৈশিষ্ট্য। আমি সরকারের উদ্দেশ্যে দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই মামলা, হামলা, খুন, জখম, গুম, অপহরণসহ নানাবিধ বিভৎস অনাচার ঢাকতেই আপনারা শফিক রেহমানকে গ্রেফতার করেছেন। এর প্রধান লক্ষ্যই হচ্ছে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করা। আমি আরও দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই-বাক, ব্যক্তি, লেখনি, ভাষণ, মূদ্রণের স্বাধীনতাসহ জনগণের সকল গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শণ করুন। দেশে শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করবেন না।

basic-bank

Be the first to comment on "শফিক রেহমানের মুক্তি দাবি করেছেন খালেদা জিয়া"

Leave a comment

Your email address will not be published.


*