নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়াস উদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে ৫৭৫ গ্রাম স্বর্ণের ১৫টি বার আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ডৎ মঈনুল খান জানান, শনিবার দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এমএইচ-১০২ ফ্লাইটে করে ঢাকায় আসেন গিয়াস উদ্দিন। বিমানবন্দরে ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা লাগেজ তল্লশি করেন। এ সময় লাগেজ থেকে একটি চার্জার লাইটের ব্যাটারির ভেতর থেকে ১৫টি স্বর্ণের বারসহ ৮০ গ্রাম অলঙ্কার উদ্ধার করা হয়।
শাহাজালালের যাত্রীর কাছ থেকে ১৫ স্বর্ণের বার জব্দ

Be the first to comment on "শাহাজালালের যাত্রীর কাছ থেকে ১৫ স্বর্ণের বার জব্দ"