শিরোনাম

শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ের প্রিলিমিনারি টেস্টের সময় এক সপ্তাহ পিছিয়েছে। শুক্রবার তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে একথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতায় ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬ এর কলেজ পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট অনিবার্য কারণবশত আগামী ৭ মে’র পরিবর্তে ১৩ মে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া স্কুল-২ ও স্কুলপর্যায়ের প্রিলিমিনারি টেস্ট ৬ মে’র পরিবর্তে ১৩ মে শুক্রবার বিকেল ৪টা হতে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন"

Leave a comment

Your email address will not be published.


*