শিরোনাম

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে দেশের গুরুত্বপূর্ণ এই নৌপথে ফেরি চলাচল করতে পারছে না।

এতে দুই পারে আটকা পড়েছে শতাধিক গাড়ি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার পরে যানবাহনসহ সাতটি ফেরি পদ্মায় আটকা পড়েছে। ফেরিতে থাকা যাত্রীরা দুর্ভোগে পড়েছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন অফিসার মো. শাহজাহান মিয়া জানান, কুয়াশার কারণে ফেরির পথ, বয়াবাতি কোনো কিছুই দেখা যাচ্ছে না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

basic-bank

Be the first to comment on "শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বন্ধ"

Leave a comment

Your email address will not be published.


*