শিরোনাম

শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

নিজস্ব প্রতিবেদক: দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাত ৯টা ২০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।

বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান উপস্থিত রয়েছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আজম প্রমুখ উপস্থিত রয়েছেন।

বৈঠকে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে বিএনপির সরে আসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে।

basic-bank

Be the first to comment on "শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা"

Leave a comment

Your email address will not be published.


*