শিরোনাম

শের-ই-বাংলার ৫৪তম মৃত্যুবার্ষিকীতে সাতুরিয়ায় ব্যাপক কর্মসূচি

নিউজ ডেস্ক: অবিভক্ত বাংলার সাবেক মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা এ কে ফজলুল হক’র ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সাতুরিয়া গ্রামে ব্যাপক কর্মসূচি আয়োজন করছে ‘শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনন্সিটিটিউট’।- সংবাদ বিজ্ঞপ্তি।

শের-ই-বাংলার জন্মস্থান ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে এ মহান নেতার স্মৃতিকে স্মরণীয় রাখার জন্য যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম ২০১৪ সালের ২৬ অক্টোবর (শের-ই-বাংলার জন্মদিন) সাতুরিয়া গ্রামে শের-ই-বাংলার নানা বাড়ির কাছে ‘শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনন্সিটিটিউট’ প্রতিষ্ঠা করেন।

দক্ষিণ বাংলার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির নিজস্ব জমিতে দ্বিতল ভবন রয়েছে। প্রতিষ্ঠার পর হতেই ‘শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনন্সিটিটিউট’ ব্যাপক আয়োজনে প্রতি বছর শের-ই-বাংলার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করে আসছে।

বুধবার শের-ই-বাংলার ৫৪তম মৃত্যুবাষির্কী উপলক্ষে সাতুরিয়ায় ব্যাপক কর্মসূচি পালন করবে ‘শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনন্সিটিটিউট’। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, কোরআন খানি, দোয়া ও মিলাদ, শিক্ষার্থীদের মধ্যে টি-শার্ট এবং বই বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজ রহিম। প্রধান বক্তা থাকবেন (টেলি কনফারেন্স) ‘শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনন্সিটিটিউট’র প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। বিশেষ অতিথি থাকবেন রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, কাউখালি  উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী এনায়েতুর রহমান বাচ্চু প্রমুখ। সভাপতিত্ব করবেন শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউট চেয়ারম্যান আলহাজ্জ কে এম আব্দুল করিম।

basic-bank

Be the first to comment on "শের-ই-বাংলার ৫৪তম মৃত্যুবার্ষিকীতে সাতুরিয়ায় ব্যাপক কর্মসূচি"

Leave a comment

Your email address will not be published.


*