শিরোনাম

শ্যামল কান্তিকে অপমানকারীদের শাস্তির দাবি মাহবুবুরের

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের অপমানকারীদের শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

রোববার বেলা সোয়া ১২টায় ঢামেক হাসপাতালে  শিক্ষক শ্যামল কান্তি ভক্তের সঙ্গে দেখা করার পর  তিনি এ দাবি জানান।

তিনি বলেন, একজন শিক্ষক অপমানিত হওয়া মানে সবাই অপমানিত হওয়া। একজন শিক্ষকের মর্যদা অনেক।

প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে যারা অপমানিত করেছেন তাদের শাস্তির দাবি জানিয়ে মাহবুবুর রহমান বলেন, এই শিক্ষকের পূর্ণ মর্যদা ফিরেয়ে দিতে হবে।

এদিকে, শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে হত্যার হুমকির দেয়ার পর তার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। রোববার সকাল থেকে তার নিরাপত্তা বৃদ্ধি করা হয়।

শিক্ষক শ্যামল কান্তি ভক্ত গত শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। ওইদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষক শ্যামল কান্তিকে হত্যার হুমকি দেওয়া হয় ‘সালাউদ্দিনের ঘোড়া’ নামের একটি ফেসবুক পেইজ থেকে।

basic-bank

Be the first to comment on "শ্যামল কান্তিকে অপমানকারীদের শাস্তির দাবি মাহবুবুরের"

Leave a comment

Your email address will not be published.


*