শিরোনাম

শ্রীনগরে আলোচিত ফাইভ মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক : শ্রীনগরে আলোচিত ফাইভ মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাচটার দিকে শ্রীনগর থানার এএসআই শওকত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢাকা-দোহার বাইপাস সড়কের মোরে নগর পরিবহনের একটি বাস থেকে মাসুদ (৪০) নামে ওই আসমীকে গ্রেপ্তার করে। জানা গেছে, মাসুদ রৌদ্রপাড়া এলাকার শাহজাহানের ছেলে। সে ২০০১ সালে বাঘড়ার আলোচিত ফাইভ মার্ডার মামলার এজাহার ভূক্ত আসামী। মামলায় আদালত মাসুদকে যাবজ্জীবন সাজা প্রদান করে।

basic-bank

Be the first to comment on "শ্রীনগরে আলোচিত ফাইভ মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*